স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক অনলাইন পোস্টার তৈরির প্রতিযোগিতা SOS (Save Our Souls): A poster making competition আয়োজন করছে স্বাস্থ্য সেবা বিষয়ক সংগঠন হেকিমখানা। স্বাস্থ্য বিষয়ক জ্ঞান উপস্থাপনায় সৃজনশীল উপায় আবিষ্কার ও তা সাধারণ মানুষের পৌঁছে দেওয়ার ক্ষেত্র তৈরির লক্ষ্যে পোস্টার তৈরি প্রতিযোগিতার আয়োজন করেছে হেকিমখানা। সবার জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন আগ্রহীরা।
এই প্রতিযোগিতায় রয়েছে দুইটি ক্যাটাগরি।
১. ডিজিটাল পোস্টার
২. হেন্ডমেইড পোস্টার
প্রতিযোগিতার নিয়ম
• প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত।
• বিনামূল্যে নিবন্ধনের সুযোগ থাকছে।
• পোস্টার বাংলা কিংবা ইংরেজি অথবা মিশ্র হতে পারে।
• একজন ব্যক্তি কেবল একটি পোস্টার জমা দিতে পারবেন।
পোস্টারের বিষয়
- স্বাস্থ্য সম্পর্কিত ইনফোগ্রাফিক, সচেতনতা বা স্বাস্থ্যের সাথে সম্পর্কিত কোনও তথ্য এবং মানুষের সুস্বাস্থ্য বিষয়ক পোস্টার।
- পোস্টারে ব্যবহৃত কোনো উদ্ধৃতি বা গবেষণা তথ্য/পরিসংখ্যান স্বীকার করা এবং জমা দেওয়ার সময় পোস্টারগুলোর সাথে রেফারেন্স যুক্ত করতে হবে।
- যে কোনো ওয়েবসাইট থেকে সরাসরি কপি করা কঠোরভাবে নিষিদ্ধ।
স্থান:
বাংলাদেশসুযোগ সুবিধাসমূহ
এই প্রতিযোগিতার পুরস্কার হিসেবে রয়েছে 1000.00 টাকার প্রাইজ পুল, যার মধ্যে প্রশংসাপত্রসহ থাকবে আকর্ষণীয় উপহার। তাছাড়াও সকল অংশগ্রহণকারী জন্য থাকছে প্রশংসাপত্র।
আবেদনের যোগ্যতা
প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত, যে কোন বয়সের যে কোন প্রতিযোগী অংশ নিতে পারবেন।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশআবেদন পদ্ধতি
আবেদন করুন বাটনে ক্লিক করে গুগল ফর্ম পূরণ করে পোস্টার জমা দিন।
আবেদনের শেষ তারিখ: অক্টোবর ২৪, ২০২০
আবেদনের সময় শেষঅফিসিয়াল লিংক



